জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা সেনানিবাসে এক ভবন সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনের অনুযায়ী, বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এম ই এস’ বিল্ডিং নং-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়া হয়েছে। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনও অনুসন্ধানাধীন।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানিয়েছেন, মোট তিনটি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরএ এবং ১৫ জন বর্তমানে কর্মরত। চার্জশিট দাখিলের পর ১৬ জনকে সেনাসদরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৫ জন উপস্থিত হয়েছেন এবং হেফাজতে রাখা হয়েছে, তবে মেজর জেনারেল কবীর আহাম্মাদের উপস্থিতি পাওয়া যায়নি।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন এবং তার পর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

মতামত দিন