চমেক হাসপাতালে এসি কম্প্রেসার বিস্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ছাদে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গাইনি ওয়ার্ডসংলগ্ন ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন জানান, ছাদে এসির কম্প্রেসার মেরামতের সময় হঠাৎ তা বিস্ফোরিত হলে তিন শ্রমিক গুরুতর আহত হন। দ্রুত তাদের হাসপাতালে আনা হয়। একজনকে আইসিইউতে ও বাকি দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিক হয়ে জমে থাকা চাপে বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি তদন্তে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মতামত দিন