জাতীয়
ছবি: সংগৃহীত

নারীদের জন্য তিন মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ কোর্স চালু করছে বিডব্লিউসিসিআই।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও দ্য এভারেস্ট আইটির যৌথ উদ্যোগে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় নারীদের জন্য বিনা মূল্যে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

কোর্সের সুবিধাসমূহ:

  • প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সনদ প্রদান করা হবে।

  • এনএসডিএ অনুমোদিত সার্টিফিকেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

  • ভবিষ্যতে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকবে।

প্রশিক্ষণ কোর্সের ধরন:
১. কম্পিউটার অপারেশন (লেভেল–৩)
২. ফ্রিল্যান্সিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং (লেভেল–৩)
৩. গ্রাফিক ডিজাইন (লেভেল–৩)
৪. ফ্রিল্যান্সিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন (লেভেল–৩)

কোর্সের সময়কাল ও কাঠামো:

  • কোর্সটি সম্পূর্ণ বিনা মূল্যে করানো হবে।

  • প্রতিদিন ৫ ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে।

  • প্রশিক্ষণের মেয়াদ তিন মাস।

ভর্তির শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র:

  • আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান।

  • আসন সংখ্যা সীমিত; ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি করা হবে।

  • প্রতি ব্যাচে ২৪ জন প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করা হবে।

  • আবেদন করতে হলে জমা দিতে হবে: পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।

এই প্রকল্পের মাধ্যমে নারীরা আইটি ও ফ্রিল্যান্সিং খাতে নতুন করে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবেন।

মতামত দিন