পটুয়াখালীতে বাস ও র্যাবের গাড়ির সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু, ২৭ আহত।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় শনিবার (১১ অক্টোবর) সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহন নামের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। একই সময়ে র্যাবের মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটার দিকে এগোচ্ছিল।ফতুল্লা এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়ক ঘণ্টার পর ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ থাকে।
নিহতরা হলেন—র্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাস যাত্রী আফরোজা (৩৫) এবং শিশু পিয়াম (২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল ও লেবুখালী ক্যান্টমেন্টে নেন। সেখানে শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মৃত্যু নিশ্চিত হয়।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন