সুপ্রিম কোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সকল ধরনের কর্মসূচি নিষিদ্ধ করেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারার অধীনে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকার প্রধান গেট, মাজার গেট, জাজেস কমপ্লেক্স, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ।
ডিএমপি আরও অনুরোধ করেছে, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদী কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাই।
মতামত দিন