শুক্রবার ঢাকার আশপাশে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ অংশের অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন স্থানান্তর কার্যক্রম চলবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও পার্শ্ববর্তী এলাকায়।
তিতাস জানায়, কাজের সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
মতামত দিন