জাতীয়
ছবি: সংগৃহীত

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১২ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নেবেন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। এছাড়া, তিনি সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব আলোচনায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর উদ্যোগে আয়োজন করা হয়।এতে বিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।

এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট, যা ১০-১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকাকে আরও দৃঢ় করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন