জাতীয়
ছবি: সংগৃহীত

নরডিক রাষ্ট্রদূতের সঙ্গে সাবের হোসেনের বৈঠককে স্বাভাবিক বললেন পররাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের সাক্ষাতকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবের হোসেনের সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠক সাধারণ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।

সূত্রের খবর, সোমবার (৬ অক্টোবর) তিন দেশের রাষ্ট্রদূত—নরওয়ের হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিক্স মলা—গোপনীয় বৈঠকের জন্য গুলশানের সাবের হোসেনের বাসায় যান। বৈঠকটি শুরু হয় দুপুর ২টা ৫৫ মিনিটে এবং বিকেল ৫টা পর্যন্ত চলেছিল।

এই তিন স্ক্যান্ডিনেভিয়ান দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ক্ষেত্রে সহযোগিতার অংশীদার। বৈঠক শেষে রাষ্ট্রদূতরা কোনো কূটনৈতিক ফ্ল্যাগ ছাড়া বাসভবন ত্যাগ করেন এবং নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করেন।

মতামত দিন