‘সেফ এক্সিট’ নিতে চাওয়া উপদেষ্টাদের নাম নাহিদকে জানাতে হবে: পরিবেশ উপদেষ্টা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা ‘সেফ এক্সিট’ নিতে চায়, তাদের নাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্টভাবে জানাতে হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে।
এ প্রসঙ্গে সম্প্রতি নাহিদ ইসলাম একটি টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। নাহিদ বলেন, “কিছু উপদেষ্টা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও আমরা উন্মুক্ত করব। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। আমরা যে আস্থা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর রেখেছিলাম, সেখানে প্রতারণার শিকার হয়েছি।”
মতামত দিন