ডিএমপিতে পাঁচ কর্মকর্তার পদায়ন ও বদলি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপদস্থ পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুটি আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
-
মুঈদ মোহাম্মদ রুবেল, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ), পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন।
-
মোহাম্মদ বেলায়েত হোসাইন, ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে পদায়ন।
-
মো. আকতারুজ্জামান, ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে দায়িত্ব গ্রহণ।
অন্যদিকে, আরেক আদেশে—
-
ফারজানা হক, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, রমনা বিভাগের ধানমন্ডি জোনে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে পদায়ন।
- মো. আব্দুল্লাহেল বাকী, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে নতুন দায়িত্বে পদায়ন।

মতামত দিন