জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে আক্রান্ত ৭৮২।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২১৫ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে।

গত এক দিনে বরিশাল বিভাগে সর্বাধিক ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ৮৩, ঢাকা বিভাগে ১৪৫—এর মধ্যে উত্তর সিটিতে ১১৮ ও দক্ষিণে ৯০ জন, খুলনায় ৫৭, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১১ এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এ সময় মৃত্যুর মধ্যে দুজনের বাড়ি ঢাকা দক্ষিণ সিটি এলাকায় এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মতামত দিন