জাতীয়
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন,চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে।

নিজেস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় সোমবার দুপুরে আগুন লাগে। টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া আগুনে কারখানার বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয়। বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৭ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জোন-৪-এর উপপরিচালক আলাউদ্দিন জানান, আগুনের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরের যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হতাহতের খবর এখনও পাওয়া যায়নি, তবে আগুনে কারখানার মালামাল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, ধোঁয়ার কুণ্ডলী আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করেছে।

মতামত দিন