প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ নিষিদ্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
নিষিদ্ধ এলাকার মধ্যে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিংসহ পার্শ্ববর্তী এলাকা অন্তর্ভুক্ত। এই এলাকায় কোনো ধরনের মানববন্ধন, অবস্থান, ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
মতামত দিন