জাতীয়
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

প্রায় ৪,১০০ শ্রমিক কার্যরত কারখানায়, দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পর মাত্র চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় তাদের দল। ডিইপিজেড ও জিরাবো ফায়ার স্টেশনের মিলিতভাবে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জিরাবো ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সবুজ ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসছে, তবে তীব্রতা এখনও কমেনি।

ফায়ার সার্ভিস জোন–৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় শ্রমিক ও কারখানা সংশ্লিষ্টরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত কারণ সম্পর্কে তথ্য দেওয়া হবে।

মতামত দিন