রুয়েটের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, নির্ধারিত সম্ভাব্য তারিখ প্রকাশ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (লিখিত) পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
এ সময় ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়গুলোও নির্ধারণ করা হয়।
মতামত দিন