কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
রোববার (৫ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ।
স্থানীয় সূত্র জানায়, নালা দক্ষিণ গ্রামের দুই নারী এবং দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের ওই পুরুষ উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের কারণে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
মতামত দিন