দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ছেই। রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।
একই সময়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর সংখ্যা সম্প্রতি ক্রমবর্ধমান। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগীদের চাপ বেড়েই চলেছে।

মতামত দিন