ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে।
শনিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে জানা যায়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, উত্তর সিটি এলাকায় ৪৬ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন, চট্টগ্রামে ১০২ জন, বরিশালে ৬৩ জন, ময়মনসিংহে ৩৭ জন এবং রাজশাহীতে ১১ জন।
একই সময়ে ৩৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয় এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
মতামত দিন