জাতীয়
ছবি: সংগৃহীত

নওগাঁয় ঝড়-বৃষ্টির তাণ্ডবে ঘরবাড়ি-দোকানপাট বিধ্বস্ত।

নিজেস্ব প্রতিবেদক: 

নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় শনিবার বিকেলে হঠাৎ করেই ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল ঝড়ে মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় বহু ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার পর আকাশ হঠাৎ করে ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রবল ঝড়, সঙ্গে মেঘের গর্জন ও প্রবল বৃষ্টি। আকস্মিক এই ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে মহাদেবপুরের মাতাজীহাট, বিলশিকারী এবং পত্নীতলার ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি এলাকায় ক্ষতির মাত্রা বেশি বলে জানা গেছে।

মতামত দিন