জাতীয়
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্ত ১১ জন।

নিজেস্ব প্রতিবেদক: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর একে একে ১১ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার রাতে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিকে চিকিৎসা নিতে গেলে নতুন করে সাতজনের মধ্যে সংক্রমণের লক্ষণ ধরা পড়ে।

এর আগে একই ঘটনার সঙ্গে যুক্ত চারজনের শরীরে ফোসকা ও ক্ষতের মতো চর্মরোগ শনাক্ত হয়।

চিকিৎসক ডা. মনজুরুল করিম জানান, অ্যানথ্রাক্সে আক্রান্তরা বেশিরভাগ সময় গরুর মাংস কাটা বা খাওয়ার সঙ্গে যুক্ত থাকেন। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ রোগ সারানো সম্ভব হলেও সময়মতো চিকিৎসা না নিলে ঝুঁকি থেকে যায়।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে গ্রামের একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস ভাগাভাগি করেছিলেন অনেকে। সেই কাজেই ছিলেন আক্রান্তরা। পরে তাদের শরীরে ফোসকা, ঘা ও চর্মরোগের উপসর্গ দেখা দেয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কিশামতসহ পার্শ্ববর্তী এলাকায় গবাদিপশুর মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তবে আক্রান্তদের মধ্যে কারও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন