জাতীয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্ট কর্মবিরতি, টিসিভি ক্যাম্পেইন স্থবির।

নিজেস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। ফলে আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মবিরতিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেন। এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও রনজিত কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন চালিয়েও দাবির সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নেমেছেন। অবিলম্বে ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।

মতামত দিন