রেললাইনের ওপর হেডফোন ব্যবহার করে হাঁটছিলেন যুবক ট্রেনে কাটা পড়ে মৃত্যু।
পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর হাঁটাকালীন ইমরান হোসেন (২৪) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ইমরান নিজের জমিতে শ্রমিক দিয়ে কাজ করার পর হেডফোন পরে রেলপথে হেঁটে যাচ্ছিলেন। তখন পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধারকারী ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে দ্রুতই ইমরানের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মামা আনোয়ার হোসেন বাচ্চু জানিয়েছেন, ইমরান হিসাববিজ্ঞানে এমএ পাশ করেছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন