জাতীয়
ছবি: সংগৃহীত

ফ্লোটিলা নৌবহরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজামুখী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে শহরের আসিফ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

এতে অংশ নেন সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

সমাবেশে বক্তৃতা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি এবং সাধারণ মুসল্লি রবিউল ইসলাম ও নুর ইসলাম।

বক্তারা বলেন, ইসরায়েল বহু বছর ধরে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। এবার ত্রাণবাহী ফ্লোটিলায় হামলা চালিয়ে তারা আবারও নিষ্ঠুর দমননীতি উন্মোচন করেছে।এ ধরনের আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মতামত দিন