জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সফিপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের একজন নরসিংদীর মনোহরদীর সুকুন্ধি গ্রামের বাসিন্দা অলিউল্লাহ (৪০)। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর রহমান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের চার বছরের ছেলে তামিম। তাদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক রাসেল জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন