জাতীয়
ছবি: সংগৃহীত

আজ রাত থেকে শুরু মা ইলিশ সংরক্ষণ অভিযান।

নিজেস্ব প্রতিবেদক: 

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) রাত ১২টা থেকে সারাদেশে শুরু হচ্ছে মা  ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদী ও সমুদ্রে ইলিশসহ সব ধরনের  মাছ ধরা, মজুত, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ ছাড়াও নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ সময় আইন ভাঙলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

অভিযান চলাকালে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেরা অভিযোগ করেছেন—ভুল তালিকার কারণে প্রকৃত জেলেরা বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিকভাবে তালিকা প্রস্তুতের দাবি জানিয়েছেন তারা।

চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার অভয়াশ্রম এলাকায় লিফলেট, মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

প্রজনন মৌসুমে সাগর থেকে ইলিশ পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীতে আসে। এ সময় মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছে। মৎস্য কর্মকর্তাদের আশা, অভিযান সফল হলে নদ-নদীতে ইলিশের প্রাচুর্য আরও বাড়বে।

মতামত দিন