‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘রক্তস্পন্দন’ ওয়েবপেজ চালু।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নতুন রক্তদান তথ্যভিত্তিক ওয়েবপেজ ‘রক্তস্পন্দন’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। উদ্বোধন করেন কার্ডিয়োলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং ডা. এম এ তাইফুল হক।
ওয়েবঅ্যাপটি বিএনপির ৩১ দফার ২৬তম দফা—‘সবার জন্য স্বাস্থ্য’ ও সার্বজনীন চিকিৎসা—সিদ্ধান্তের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এতে দেশজুড়ে ব্লাড ব্যাংক এবং রক্তদাতাদের তথ্য এক প্ল্যাটফর্মে সংগঠিত করা হবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সঙ্গে যোগাযোগ করা যায়, কোনও ঝামেলা ছাড়াই।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. বিটু বলেন, “গতকালের রক্ত অভাবজনিত পরিস্থিতি আমাদের জন্য বড় শিক্ষা। এ ধরনের জরুরি পরিস্থিতিতে জনগণকে সহজে সাহায্য পৌঁছে দেওয়া দরকার।” ডা. তাইফুল হক বলেন, “প্রথমে ওয়েবঅ্যাপটি বিভাগীয় শহর পর্যায়ে চালু হলেও ভবিষ্যতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হবে, যাতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সঙ্গে যুক্ত হতে পারে।”
অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন