জাতীয়
ছবি: সংগৃহীত

আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে আহত কিশোর।

নিজেস্ব প্রতিবেদক: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে নাঈম (১৩) নামের এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পৌরশহরের দেবগ্রাম এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস আখাউড়া স্টেশনের কাছে পৌঁছানোর আগে নাঈম ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল। হঠাৎই সে রেললাইনের পাশে পড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব দেবনাথ জানান, কিশোরের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে, শরীরেও আঘাত রয়েছে। তবে সে আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন অবস্থায় আছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরটির বাড়ি শেরপুর জেলায়।

মতামত দিন