প্রতীক বাছাইয়ে এনসিপিকে ইসির চিঠি, সময়সীমা ৭ অক্টোবর।
নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে প্রতীক নির্বাচন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর দলটির কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাই শেষে এনসিপির আবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। তবে তাদের আবেদনে যে তিনটি প্রতীক—শাপলা, কলম ও মোবাইল—পছন্দ হিসেবে রাখা হয়েছিল, এর মধ্যে ‘শাপলা’ প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই।
সে কারণে দলটিকে জানানো হয়েছে, বরাদ্দযোগ্য প্রতীকগুলোর তালিকা থেকে একটি প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে হবে।
ইসির দেওয়া তালিকায় মোট ৫০টি প্রতীক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, বেঞ্চ, লিচু, কাঁসা-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার এবং মোবাইল ফোন।
মতামত দিন