ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩৯৬ রোগী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার উত্তর সিটি এলাকায় ৫২ জন, দক্ষিণ সিটিতে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ২০২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ২২৮ জন রোগী।
মতামত দিন