জাতীয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার, ভবন ছাড়ার নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভবন মালিককে লিখিতভাবে অফিস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গত রোববার (২৮ আগস্ট) ভবন ছাড়ার নোটিশ দেওয়া হয় এবং বুধবার (১ অক্টোবর) সংগ্রাম প্লাজা থেকে সেন্টারটি সরিয়ে নেওয়া হবে।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছিল ভারতীয় হাইকমিশন।

ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে ঘর ছাড়ার নোটিশ হাতে পান তারা। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সাতক্ষীরায় আর ভিসা সেন্টার রাখা হবে না। এতদিন ভাড়া অফিস হিসেবেই সেন্টার পরিচালনা করছিল তারা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও দুই মাস কার্যক্রম চালু থাকলেও  পরে অফিসটি তালাবদ্ধ হয়ে পড়ে।

মতামত দিন