ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, বছরে প্রাণহানি ২০০ ছাড়াল।
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়,মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২ জন।
অন্যদিকে বরিশাল বিভাগে ১৩৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০০ জন, চট্টগ্রামে ৬০ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুরে ২২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৩২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে ১০৪ জন পুরুষ ও ৯৬ জন নারী।

মতামত দিন