জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বাজারের একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন কালবেলা জানান, আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এতে রঙের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

মতামত দিন