জাতীয়
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ, দীর্ঘ যানজট।

নিজেস্ব প্রতিবেদক: 

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে অচল হয়ে পড়ে ঢাকা-আরিচা মহাসড়ক। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প বৃষ্টি হলেই এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ায় মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

অবরোধকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি তোলেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার রাতের বৃষ্টিতে এলাকায় পানি জমে যায়। এর জেরে স্থানীয়রা মহাসড়কে নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অবরোধের সময় যাত্রী ও পরিবহনশ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়।

মতামত দিন