জাতীয়
ছবি: সংগৃহীত

বাড্ডায় মন্দিরে পুলিশের গুলি চুরি, কয়েকজন কর্মকর্তা সাময়িক বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক: 

ঢাকার বাড্ডার নিমতলিতে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির এলাকায় দায়িত্বরত পুলিশের কাছে থাকা ৩০ রাউন্ড গুলি চুরি হওয়ার ঘটনায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকসহ মোট পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি গুলশান বিভাগের উপ-কমিশনার মো. তারেক মাহমুদ জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি হওয়া গুলি এবং অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক খোঁজে জানা গেছে, মন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় রুমে চারজন পুলিশ সদস্য এবং তিনজন আনসার সদস্য ছিলেন। ভোরের সময় চারটি ব্যাগ, দুইটি মানিব্যাগ এবং তিনটি মোবাইল চুরি হয়। ব্যাগগুলোর মধ্যে একটি ছিল শটগানের ৩০ রাউন্ড গুলি বহনকারী।

পরে সকালে পুলিশের অভিযান চালিয়ে পতিত জমির কাছ থেকে সব ব্যাগ উদ্ধার করা হয়। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

মতামত দিন