জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,নতুন ভর্তি ৫৫৬।

নিজেস্ব প্রতিবেদক: 

সারা দেশে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় হিসেবে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা ছিল:

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৭ জন

  • চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭০ জন

  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৯ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০১ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১১৩ জন

  • ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮ জন

  • রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৫ জন

  • সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

গত ২৪ ঘণ্টায় ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৪৪,৭৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭,৩৪২ জন, যার মধ্যে ৬০.৬% পুরুষ এবং ৩৯.৪% নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯৮ জন।

তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ১,০১১,২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন। ২০২৩ সালে মোট ৩২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫।

মতামত দিন