রাজবাড়ীতে পদ্মা নদীতে ধরা পড়ল ১৪.৫ কেজির ঢাই মাছ, বিক্রি ৬০ হাজারে।
নিজেস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল ঢাই মাছ। মাছটির ওজন প্রায় ১৪.৫ কেজি এবং এটি স্থানীয় আড়তে নিলামে বিক্রি হয়েছে প্রায় ৬০ হাজার টাকায়।
জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নদীর উজানে। ধরা পড়ার পর মাছটি আড়তে নিয়ে আসা হয়, যেখানে স্থানীয়রা এক নজর দেখতে ভিড় জমায়।
মৎস ব্যবসায়ী জানিয়েছেন, ঢাই মাছের স্বাদ খুবই ভালো হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা অনেক।তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য বর্তমানে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ চলছে।

মতামত দিন