জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, নতুন করে আক্রান্ত ৭৩৫।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫।
একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন নতুন রোগী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, গত এক দিনে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে একজন করে তিনজন মারা গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন ১৫৬ জন।

বিভাগওয়ারি হিসেবে—ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশালে ১১৬ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা দক্ষিণে ৯৫ জন, রাজশাহীতে ৫৭ জন, খুলনায় ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে ৪ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি ৯৩ জনের মৃত্যু হয়েছে। বরিশালে প্রাণহানি ২৯, ঢাকার উত্তর সিটিতে ২৬, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, ময়মনসিংহে ৬, খুলনায় ৫ এবং ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯। ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

মতামত দিন