জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসে হচ্ছে না অমর একুশে বইমেলা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় আগামী ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা থাকা অমর একুশে গ্রন্থমেলা আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজনের দায়িত্বে থাকা বাংলা একাডেমি আজ রোববার (২৮ সেপ্টেম্বর)  এ সিদ্ধান্ত জানায়।

বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়—আসন্ন জাতীয় নির্বাচনের পর বইমেলা আয়োজন করা হবে।

এ কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর পরামর্শ অনুযায়ী ২০২৬ সালের মেলার ঘোষিত সময়সূচি বাতিল করা হলো। নতুন তারিখ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের বইমেলা শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং চলার কথা ছিল ১৭ জানুয়ারি পর্যন্ত।

মতামত দিন