খুব শিগগিরই গঠন হতে যাচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা।
নিকার সচিবের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এর আগে ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নাম নতুন বিভাগ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। নতুন দুটি উপজেলার খসড়া প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর বিভাগের জন্য ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা প্রস্তাব করেছে। কুমিল্লা বিভাগের জন্য প্রস্তাবিত জেলা হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।
বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করা হয়।
নতুন উপজেলার ক্ষেত্রে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের প্রাথমিক প্রস্তাব চূড়ান্ত হয়েছে।
২০২২ সালের নিকার বৈঠকে পদ্মা (ফরিদপুর) ও মেঘনা (কুমিল্লা) বিভাগের প্রস্তাব উঠলেও অর্থনৈতিক কারণে অনুমোদন মেলেনি। বর্তমানে নতুন বিভাগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

মতামত দিন