জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় দুর্গাপূজা ৮৯টি মন্দির ঝুঁকিপূর্ণ, বাড়তি নজরদারিতে ডিএমপি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হিসাবে, চলতি বছর রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের মধ্যে ৮৯টি বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, পূজা উপলক্ষে রাজধানীকে চারটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।প্রতিটি মণ্ডপে পরিস্থিতি অনুযায়ী ১১ থেকে ৫০ জন পর্যন্ত পুলিশ দায়িত্বে থাকবে। সার্বিক নিরাপত্তায় প্রায় ২ হাজার ২০০ সদস্য নিয়োজিত থাকবেন। বিসর্জনের সময় আরও বাড়িয়ে ২ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকেও কাজ করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এবার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করছেন। গত বছরের তুলনায় এ বছর পরিকল্পনা ও প্রস্তুতি অনেক বেশি সমন্বিত। তিনি আশাবাদী, এবারে বড় কোনো নিরাপত্তা সংকট তৈরি হবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পূজা উদযাপন কমিটিরও সতর্ক থাকা জরুরি।

অপপ্রচার ঠেকাতে সাইবার টিম কাজ করবে বলে জানান তিনি। মণ্ডপ ফাঁকা না রাখার পরামর্শ দিয়ে কমিশনার বলেন, প্রতিটি স্থানে অন্তত দুজন কমিটির সদস্য উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

মতামত দিন