জাতীয়
ছবি: সংগৃহীত

সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, যৌক্তিক দাবিতে অবস্থান।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে একদল সরকারি কর্মচারী বিক্ষোভে নেমে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ বিভিন্ন দাবির পক্ষে অবস্থান নেন।

কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন এবং স্লোগান দেন।

তাদের মূল দাবিগুলো হলো:

১. যৌক্তিক দাবি-দাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ।
২. নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন।
৩. ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদনামের পরিবর্তন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ হোক।”

এর আগে, চলতি বছরের জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা কয়েকদিন বিক্ষোভ করেছিলেন। পরবর্তীতে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।

মতামত দিন