জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, যানজটের সৃষ্টি।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভে অংশ নিয়ে সড়ক অবরোধ করেন। এ কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রায় পৌনে ১২টার দিকে শুরু হওয়া আন্দোলন প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। পুলিশ ও শ্রমিক নেতাদের আগমনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আন্দোলনকারীরা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

অভিযোগ অনুযায়ী, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালকরা বিভিন্ন ধরনের হয়রানির মুখে পড়ছেন। অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমে এই কর্মসূচি পালন করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান জানান, সোমবার তাদের দাবির বিষয়টি নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসন বৈঠক করবে। আন্দোলনকারীদের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে  নেওয়া হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতামত দিন