জাতীয়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া যেতে না পেরে আবারও রাস্তায় কর্মীরা, পাঁচ দফা দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া অভিবাসন-সংক্রান্ত জটিলতায় আটকে থাকা শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারার সামনে  কয়েকশ শ্রমিক জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।


আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাইন উদ্দিন বাবু অভিযোগ করে বলেন, “আমরা সর্বস্ব হারিয়ে পথে বসেছি। সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবে কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

অংশগ্রহণকারী শ্রমিক মো. কাওসার জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তা হয়নি। ইতোমধ্যে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বড় অংশই ঋণ নিয়ে জোগাড় করতে হয়েছে।

শ্রমিকরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন তা হলো—

১,যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হলেও বিএমইটির ছাড়পত্র পাননি, এবং সব প্রক্রিয়া শেষ করেছেন—তাদের দ্রুত পাঠাতে হবে।

২,নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩,অবিলম্বে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত স্মারকলিপি দিতে হবে।

৪,সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।

৫,নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

মতামত দিন