জাতীয়
ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু ইসির নির্বাচনী সংলাপ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (রোববার) সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নেবে নির্বাচন কমিশন (ইসি)। দিনভর দুই দফায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম ধাপে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। পরে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করবে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংলাপগুলোর সভাপতিত্ব করবেন।জানা গেছে, ইসির এই সংলাপ অনুষ্ঠান কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, নারী সমাজ, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক সংগঠন, নির্বাচন বিশেষজ্ঞ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নিয়েছে কমিশন। এক থেকে দেড় মাসের মধ্যে সব সংলাপ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন