জাতীয়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝীগাতীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন, আর দুজন মারাত্মক আহত হয়েছেন।

দুর্ঘটনা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘটে। নিহতরা হলেন—মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাইককান্দি ইউনিয়নের উত্তর রঞ্জনপুর গ্রামের মো. মোতালেব পাইক (৮০), তার স্ত্রী  দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা খানম (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৫০)।

আহতরা হলেন—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধানজাপুর গ্রামের ইজিবাইক চালক জামাল শেখ (৩৫) এবং নিহত পরিবারের সদস্য রেজাউলের কন্যা নুসরাত খানম (১৮)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনা থেকে ঢাকা অভিমুখী পরিবহনটি মাঝীগাতীতে পৌঁছালে রাস্তা পার হওয়া ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ইজিবাইক চালক মোহাম্মদ জামাল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাছেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। মৃতদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন