ডেঙ্গুতে এক দিনে ৫১৪ জন হাসপাতালে ভর্তি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৭৫ জন, ঢাকার অন্যান্য জেলায় ১১১ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রামে ৯০ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮৮ জনের মৃত্যু হয়েছে—পুরুষ ৯৬ জন এবং নারী ৯২ জন।
মতামত দিন