গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত, ৪ আহত।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় বাস ও ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতীর কাছে পৌঁছালে রাস্তা পার হচ্ছিলো একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক রাছেল জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন