জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জেলা প্রশাসন শনিবার (২৭ সেপ্টেম্বর)  দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি  এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সকাল থেকে খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জুম্ম ছাত্র-জনতার ডাকা সড়ক অবরোধ চলছিল। প্রতিবাদকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। স্টেডিয়াম এলাকা, চেঙ্গী ব্রিজ ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকা অবরোধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকে। মাটিরাঙ্গা বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কম দেখা যায়। শহরের অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহন চলাচল করতে পারলেও নৈশকোচ ও দূরপাল্লার বাস অনেক স্থানে আটকা পড়ে।

স্থানীয় পরিবহন কর্মকর্তা মো. আরিফ জানিয়েছেন, শুক্রবার অন্তত ২০০টির বেশি গাড়িতে সাজেকে গেছে প্রায় দুই হাজার পর্যটক।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর এলাকায় প্রাইভেট পড়ার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

মতামত দিন