জাতীয়
ছবি: সংগৃহীত

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের বেশকিছু এলাকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়কাল ধার্য করা হয়েছে ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প  সোর্স লাইন নির্মাণকাজের জন্য।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে পুলিশ লাইনস, ভাতালিয়া, লালাদিঘীর পাড়, নবাব রোড ফিডারের আওতায় পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, ইগুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, বিলপাড় এবং শেখঘাট সরকারি কলোনি।

সেখানে আরও বিদ্যুৎ থাকবে না লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, মধুশহীদ, রিকাবী বাজার, দরগা মহল্লা, শাপলার গলি, উদ্দ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির এলাকা, সৌরভ আবাসিক এলাকা, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আবাসিক এলাকা, প্রেসক্লাব এলাকা, মীরের ময়দান, কেওয়া পাড়া এবং ডিজিএফআই অফিস এলাকা, এসএমপি ও পার্শ্ববর্তী এলাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়, তবে বিদ্যুৎ সরবরাহ আগেই পুনরায় চালু হতে পারে। বিউবো সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন