বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক–অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের।
নিজেস্ব প্রতিবেদক:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার পাঁচ বছরের ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের অটোরিকশাচালক শুকুর আলী (৪০)।
এ ঘটনায় আহত হয়েছেন বিপুল চন্দ্র দাসের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।

মতামত দিন